
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১০:১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা বর্ষণের মধ্যে ভয়াবহ পাহাড়ধসে নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
