প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ১৬:৪২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তিন দিন ধরে চলা সংঘর্ষে একজন নিহত, পুলিশ সদস্যসহ বহু মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় হত্যা, পুলিশের ওপর হামলা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগে সরাইল থানায় তিনটি মামলা দায়ের হয়েছে।
