প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ১৭:৫৮

ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে এক যুবককে ঘুষি মেরে নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত যুবক হাসিবুল ইসলাম (২০) ব্রাজিল ফুটবল দলের সমর্থক বলে জানিয়েছেন তার স্বজনরা। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে।
