প্রকাশ: ১ জুলাই ২০২৬, ১৪:৩০

কক্সবাজারের টেকনাফে নাফ নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

