
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ১১:৫৬

রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার ১০ বছর পূর্ণ হলো আজ বুধবার। ২০১৬ সালের ১ জুলাই রাত সোয়া ৯টার দিকে একদল সশস্ত্র ‘নব্য জেএমবি’ সদস্য গুলশানের ৭৯ নম্বর সড়কে অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। পরে তারা কুপিয়ে ও গুলি করে ২২ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে ছিলেন ইতালির ৯ জন, জাপানের ৭ জন, ভারতের ১ জন এবং বাংলাদেশের ৩ জন নাগরিক। ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং দেশের ইতিহাসে অন্যতম নৃশংস জঙ্গি হামলা হিসেবে বিবেচিত হয়।
