প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৭:৩৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের মাকুল গ্রামের শিশু কাফি জন্ম থেকেই দুই পা বাঁকা অবস্থায় পৃথিবীতে এসেছে। শারীরিক প্রতিবন্ধকতা তাকে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে না দিলেও শিক্ষার প্রতি তার অদম্য আগ্রহ থেমে যায়নি। প্রতিদিন কখনো মায়ের পিঠে চড়ে, আবার কখনো কষ্ট করে ধীরে ধীরে হেঁটে বিদ্যালয়ে পৌঁছে সে। তার এই সংগ্রামী জীবন আজ এলাকাবাসীর কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।
