প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৮:৪৫

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে টেকনাফের মিঠাপানিরছড়া ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
