প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৫৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বগাইয়া উত্তর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি ও তার চাচার ঘরে টানা ১৮ দিন ধরে অবস্থান করছেন ১৯ বছর বয়সী এক তরুণী। গত ৩ জুন বিকেল থেকে তিনি উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া গ্রামের প্রেমিক কয়েছ মিয়া এবং তার চাচা ইসলাম উদ্দিনের বাড়িতে অবস্থান করছেন।
