মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

চাঁদা আনতে গিয়ে গণপিটুনির শিকার বিএনপি নেতা, পদ স্থগিত

এইচ.এম.এ রাতুল
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৬:৪৩

শেয়ার করুনঃ
চাঁদা আনতে গিয়ে গণপিটুনির শিকার বিএনপি নেতা, পদ স্থগিত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে বালু ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই নেতাকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চাঁদা দাবির অভিযোগে এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হওয়ার পর তাদের দীর্ঘ সময় আটকে রাখা হয়। পরে লিখিত মুচলেকা দিয়ে মুক্তি পেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। পদ স্থগিত হওয়া নেতারা হলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান ওরফে জাকির মোল্লা এবং একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

অভিযোগকারী জহিরুল ইসলাম, যিনি ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও বালু ব্যবসায়ী, জানান যে তিনি আত্মঘাতী ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করছিলেন। এ সময় জাকির মোল্লা ও আব্দুর রাজ্জাক তার কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে তারা রেইনট্রিতলা এলাকায় ওই টাকা নিতে গেলে তিনি বিষয়টি স্থানীয়দের জানান।

আরও

শ্রীমঙ্গলে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় রসুন উদ্ধার, গ্রেপ্তার ২

শ্রীমঙ্গলে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় রসুন উদ্ধার, গ্রেপ্তার ২
তার দাবি, স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুই নেতাকে আটক ও গণপিটুনি দেন। প্রায় দুই ঘণ্টা আটকে রাখার পর ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন না—এ মর্মে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
জহিরুল ইসলাম আরও অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, খালের মাটি বিক্রি, সালিশের নামে টাকা নেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

তবে অভিযুক্ত জাকির মোল্লা এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, তারা চাঁদা চাইতে যাননি; বরং বালু ব্যবসায় অংশীদার হওয়ার বিষয়ে আলোচনা করতে গিয়েছিলেন। পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং অভিযোগ তদন্তের স্বার্থে দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি বলেন, চাঁদাবাজি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে।

চাঁদাবাজিগণপিটুনিবিএনপি নেতা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মাদকসহ ধরা পড়লে সুপারিশেও ছাড় নয়: পিরোজপুরের পুলিশ সুপার

মাদকসহ ধরা পড়লে সুপারিশেও ছাড় নয়: পিরোজপুরের পুলিশ সুপার

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের অভিযোগ উঠেছে। এর প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে আঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

লালমনিরহাটের পাটগ্রামে ইজিবাইককে পেছন থেকে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুণ্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন এলাকায় ১৩ বছরের স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পূর্বপরিকল্পনা, আইফোন হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য এবং হামলার বিস্তারিত তথ্য উঠে এসেছে। তিন জবানবন্দিতে হত্যার পরিকল্পনা, অপ্রতিমকে পাহাড়ে নেওয়া, আইফোন নেওয়া এবং প্রথম আঘাতের বিষয়ে বেশ মিল রয়েছে। তবে হত্যার পর কে কোথায় গিয়েছিল, সে বিষয়ে বর্ণনায় কিছু পার্থক্য রয়েছে। কুমিল্লা বর্ডার গার্ড

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে টাকা ভাঙিয়ে না দেওয়াকে কেন্দ্র করে আবদুল বারী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে তার মুদিখানার দোকানে আগুন ধরিয়ে দেয়। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। স্বজন ও পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর নগরীর

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ধর্ষণ মামলায় আসামির বিচার না চেয়ে অভিযুক্ত আল-আমিন মোল্লাকে স্বামী হিসেবে পেতে চেয়ে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন মামলার বাদী রুনু আক্তার (৩০)। একপর্যায়ে আসামির সঙ্গে বিয়ের ব্যবস্থা না করলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকিও দেন তিনি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মামলার যুক্তিতর্ক শুনানির সময় এ ঘটনা ঘটে। ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল