তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানার একটি মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় দণ্ডিত আসামি। মামলার নম্বর ২, তারিখ ১ ডিসেম্বর ২০০৯, জিআর নম্বর ১৯৪/০৯ এবং দায়রা নম্বর ১০৭৫/১৪। মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারাসহ বিভিন্ন ধারায় দায়ের করা হয়।
বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে এক মাসের অতিরিক্ত কারাদণ্ড প্রদান করেন।
গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।