প্রকাশ: ৬ জুন ২০২৬, ১৪:১২

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
