নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএএফ। তবে সীমান্তে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে সাতটার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে বিএসএএফের ৮৮ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
সংবাদ পেয়ে হাঁপানিয়া বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে। বিজিবি সদস্যরা দেখতে পান, ১৭ জন ব্যক্তি ভারতীয় শূন্য রেখার ভেতরে অবস্থান করছে এবং তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছে।