প্রকাশ: ৪ জুন ২০২৬, ১৭:২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম ওই এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলামের ছেলে।
