
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:২১

প্রধানমন্ত্রী এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটুক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি একে এম আজিজুল হক খান এ নোটিশ প্রদান করেন।
