প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:৩৫

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশী পিস্তল ও গুলিসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ মে) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
