
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৭:১৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকায় পল্লী চিকিৎসক মো. রেজাউল করিম ওরফে আবু ডাক্তার হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
