প্রকাশ: ১২ মে ২০২৬, ১৩:৫৬

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) গভীর রাতে উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
