
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৩:৫০

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এনজিও থেকে নেওয়া ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে তদন্ত। ঘটনায় দেখা গেছে, ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী ছিলেন খোদ ভুক্তভোগী নারীর আপন ভাতিজা। ঘটনার পর পুলিশের দ্রুত অভিযান ও সিসিটিভি বিশ্লেষণে পুরো চক্রটি ধরা পড়ে এবং ছিনতাইকৃত পুরো অর্থ উদ্ধার করা হয়।
