বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬২৬ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ৯ মে ২০২৬, ১৫:৮

শেয়ার করুনঃ
লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারসা পরিবহণের চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একই প্রতিষ্ঠানের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

আরও

রাত নামলেই মৌলভীবাজারের বনে সক্রিয় গাছ চোর চক্র, হুমকিতে পরিবেশ

রাত নামলেই মৌলভীবাজারের বনে সক্রিয় গাছ চোর চক্র, হুমকিতে পরিবেশ

দুর্ঘটনার পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আরও

বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
লোহাগাড়া বাস দুর্ঘটনাচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ ও দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

এ সম্পর্কিত আরও পড়ুন

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

খুলনায় দুই ট্রাক থেকে সিগারেট তৈরির মেশিন, ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, প্রাথমিক যাচাইয়ে জব্দ করা মালামাল দেখে সিগারেট উৎপাদনের জন্য মোটামুটি একটি পূর্ণাঙ্গ কারখানার সেটআপ বলে মনে হয়েছে। বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপের সজোরে ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, বিজয়পাশা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের হাকিমপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন।  এসময় উপজেলা বিএনপি, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে গভীর নলকূপ বসানোর পর পাশের একটি কূপ থেকে গ্যাসের মতো পদার্থ বের হচ্ছে। ওই পদার্থে দিয়াশলাই ধরাতেই আগুন জ্বলে উঠছে। প্রায় ২৫ দিন ধরে একই অবস্থা চলায় বিষয়টি দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কামাল প্রায় এক মাস আগে নিজের বাড়িতে গভীর নলকূপ বসান। এক রাত ও এক দিন ধরে নলকূপ

বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে এক ছেলে ও এক মেয়ের দুই নবজাতকের নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডসংলগ্ন নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় প্রতিদিনের মতো পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় তারা সেখানে দুটি প্লাস্টিকের