প্রকাশ: ৮ মে ২০২৬, ১৬:১৭

পটুয়াখালীর মহিপুরে সামুদ্রিক মাছ আহরণে সরকারের জারি করা নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত ১টার দিকে মহিপুর থানার পুরান মহিপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
