প্রকাশ: ৫ মে ২০২৬, ১৭:২

সাংবাদিক, পরিবেশ ও পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
