রবিবার, ৩ মে, ২০২৬২১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

এইচ.এম.এ রাতুল
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৩ মে ২০২৬, ২০:৭

শেয়ার করুনঃ
বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

বরিশালে গৃহবধূ আঁখি আক্তারের রহস্যজনক মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ দাবি করে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন নিহতের মা মোসাম্মৎ মিনারা বেগম। একই সঙ্গে ঘটনার পর পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে এবং আলামত সংগ্রহে বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

রবিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মিনারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।”

তিনি জানান, ২০২২ সালের ১৩ ডিসেম্বর নগরীর হযরত শাহজালাল সড়কের বাঘিয়া এলাকার বাসিন্দা নান্নু মীরের ছেলে মোঃ তৌহিদুর রহমানের সঙ্গে আঁখি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মেয়েকে নির্যাতন করা হতো। বারবার মারধর, হাত ভেঙে দেওয়া, চুল ধরে টেনে নির্যাতনসহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন আঁখি। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও নির্যাতন বন্ধ হয়নি বলে দাবি করেন তিনি।

আরও

উলিপুরে বাইপাস সংযোগস্থল পরিবর্তনের দাবি জোরদার, ভিটেমাটি ও জীবিকা হারানোর শঙ্কা এলাকাবাসীর

উলিপুরে বাইপাস সংযোগস্থল পরিবর্তনের দাবি জোরদার, ভিটেমাটি ও জীবিকা হারানোর শঙ্কা এলাকাবাসীর
সংবাদ সম্মেলনে মিনারা বেগম অভিযোগ করেন, এক লাখ টাকা দেওয়ার পরও আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। টাকা দিতে না পারায় পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি তার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ঘটনার বর্ণনায় তিনি বলেন, ১৮ এপ্রিল সন্ধ্যা থেকে ভোর রাতের মধ্যে আঁখিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে পুলিশ ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরের টয়লেটের প্যানের ওপর অস্বাভাবিকভাবে ঝুলছিল লাশ। এক পা প্যানে এবং অন্য পা ওপরে থাকা অবস্থায় গলায় কাপড় পেঁচানো ছিল, যা আত্মহত্যা হতে পারে না বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, গলার দুই পাশে দাগ ও মুখ দিয়ে লালা বের হওয়া হত্যার আলামত নির্দেশ করে। ঘটনার পর স্বামী তৌহিদুর রহমান, শ্বশুর নান্নু মীর ও শাশুড়ি তানিয়া আক্তার তাদের ১১ মাস বয়সী শিশুকন্যাকে নিয়ে পালিয়ে যান।

গৃহবধূ_হত্যাযৌতুক_নির্যাতনবরিশাল
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়া ও ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, পরে ২৭ এপ্রিল আদালতে মামলা করলে আদালত সেটিকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। দ্রুত তদন্ত, আসামিদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি।

আরও

ববি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের ঠাঁই, তীব্র বিতর্ক শুরু

ববি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের ঠাঁই, তীব্র বিতর্ক শুরু

সর্বশেষ সংবাদ

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন তথ্য প্রকাশ

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন তথ্য প্রকাশ

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তা অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তা অবসর

ববি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের ঠাঁই, তীব্র বিতর্ক শুরু

ববি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের ঠাঁই, তীব্র বিতর্ক শুরু

গোয়ালন্দে প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তকে গ্রেফতারের দাবি

গোয়ালন্দে প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তকে গ্রেফতারের দাবি

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

ববি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের ঠাঁই, তীব্র বিতর্ক শুরু

ববি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের ঠাঁই, তীব্র বিতর্ক শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১২৭ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সংগঠনটির ভেতরে তীব্র ক্ষোভ, বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার (১ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে ঘোষণার পরপরই কমিটিতে ছাত্রলীগের সাবেক বা সক্রিয় কর্মীদের অন্তর্ভুক্তির অভিযোগ সামনে আসে। তৃণমূল নেতাকর্মীদের

গোয়ালন্দে প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তকে গ্রেফতারের দাবি

গোয়ালন্দে প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তকে গ্রেফতারের দাবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার পপিকে লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা প্রাথমিক শিক্ষক সমিতি। একই সঙ্গে অভিযুক্ত শরিফ সরদারের দ্রুত গ্রেফতার দাবি জানানো হয়েছে। রবিবার (৩ মে) বিকেল ৩টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আঞ্জুমান

জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলে দপ্তর সম্পাদক পদে নাজমুল হাসান, নেতাকর্মীদের মধ্যে আনন্দ

জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলে দপ্তর সম্পাদক পদে নাজমুল হাসান, নেতাকর্মীদের মধ্যে আনন্দ

জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটিতে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে মো. নাজমুল হাসান নির্বাচিত হয়েছেন। এ খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্যাডে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। নাজমুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি রাজপথের

গোয়ালন্দের উজানচরে ২৮০ জেলের মাঝে ভিজিএফ চাউল বিতরণ, জাটকা সংরক্ষণে সরকারি সহায়তা

গোয়ালন্দের উজানচরে ২৮০ জেলের মাঝে ভিজিএফ চাউল বিতরণ, জাটকা সংরক্ষণে সরকারি সহায়তা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (৩ মে) বিকাল ৩টায় উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। জেলেদের জীবনযাত্রা নির্বাহে সহায়তার লক্ষ্যে সরকারের এই খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা। তিনি

উলিপুরে বাইপাস সংযোগস্থল পরিবর্তনের দাবি জোরদার, ভিটেমাটি ও জীবিকা হারানোর শঙ্কা এলাকাবাসীর

উলিপুরে বাইপাস সংযোগস্থল পরিবর্তনের দাবি জোরদার, ভিটেমাটি ও জীবিকা হারানোর শঙ্কা এলাকাবাসীর

কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়কের সংযোগস্থল পরিবর্তনের দাবিতে এলাকাবাসী আবারও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। তাদের অভিযোগ, সড়কের স্থান নির্ধারণে শুরু থেকেই স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে। ২০২৫ সালের ২৫ আগস্ট উলিপুর হেলিপ্যাড মোড় থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ শাখা ৪ ধারা নোটিশ জারি করলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে আমিন মোড় ও আশপাশের