
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৬:৫২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকার সামাদের ঘাট সংলগ্ন দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নির্মাণাধীন তীররক্ষা বাঁধসহ নদীতীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের মারাত্মক ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে তিনটি ড্রেজার দিয়ে অননুমোদিতভাবে বালু উত্তোলন করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।
