প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৫

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা এলাকায় ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও সংস্থা কোডেক–এর কর্মীদের বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের গণ্ডামারী গ্রামে ওই গৃহবধূর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
