প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৩

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বজ্রপাতে নিহত এক যুবকের কবর রাত জেগে পাহারা দিচ্ছেন তার বৃদ্ধ বাবা। এমনকি ঋণ করে লোক ভাড়া করেও চলছে কবর পাহারার কার্যক্রম। বজ্রপাতে মৃত মানুষের লাশ চুরি হওয়ার আশঙ্কা থেকেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন অসহায় বাবা।
