বুধবার, ১৭ জুন, ২০২৬৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারার অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২২:১৬

শেয়ার করুনঃ
একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারার অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে বাস ও লঞ্চের ভাড়া সমন্বয়ের উদ্যোগ চললেও প্রভাবশালী মালিক সমিতিগুলো একচেটিয়াভাবে ভাড়া বাড়ানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, যাত্রীদের প্রতিনিধিত্ব বাদ দিয়ে গোপনে ভাড়া নির্ধারণের চেষ্টা জনস্বার্থবিরোধী।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘যাত্রীদের দরকষাকষি বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিক সমিতি কর্তৃক একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে’ জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ভাড়া কিছুটা বাড়তে পারে—এটি স্বাভাবিক বিষয়। তবে সরকারের কিছু কর্মকর্তাকে প্রভাবিত করে মালিক সমিতিগুলো যাত্রীদের অংশগ্রহণ ছাড়াই ভাড়া নির্ধারণের চেষ্টা করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট ভাড়া নির্ধারণে কেন লুকোচুরি করা হবে এবং কেন তা গণমাধ্যম থেকে গোপন রাখা হবে?

আরও

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন
তিনি অভিযোগ করেন, বাড়তি ভাড়াকে কেন্দ্র করে প্রতিদিন বাস ও লঞ্চে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা, হাতাহাতি ও লাঞ্ছনার ঘটনা ঘটে। অথচ ক্ষতিগ্রস্ত যাত্রীদের কোনো প্রতিনিধিত্ব সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নেই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সংগঠনটি জানায়, দূরপাল্লার বাসে স্বল্প দূরত্বে যাত্রা করলেও পুরো রুটের ভাড়া আদায় করা হচ্ছে। সিএনজি ও ডিজেলচালিত বাসের ভাড়া কাঠামো আলাদা হলেও বাস্তবে একই হারে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। ঈদসহ বিভিন্ন উৎসব মৌসুমে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যও অব্যাহত রয়েছে।

সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে উল্লেখ করে সংগঠনটি জানায়, সর্বোচ্চ প্রতি কিলোমিটারে ১৫ পয়সা পর্যন্ত ভাড়া বৃদ্ধি যৌক্তিক হতে পারে। এর বেশি বাড়ানো হলে তা অযৌক্তিক হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়ক পরিবহনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নেতারা। সংবাদ সম্মেলনে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও মাহমুদুল হাসান রাসেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

যাত্রী_অধিকারবাংলাদেশ_পরিবহন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

দেশজুড়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার সতর্কতা জারি

দেশজুড়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার সতর্কতা জারি

সর্বশেষ সংবাদ

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারী আটক

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারী আটক

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

উলিপুরে পুকুরের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ

উলিপুরে পুকুরের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ

টানা বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

টানা বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

এ সম্পর্কিত আরও পড়ুন

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারী আটক

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারী আটক

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল আটাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ২০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ। আটক নারী জেমি (২৪), তিনি এলাকার বাসিন্দা খন্দকার আব্দুল জলিল ওরফে জ্ঞানীর মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমার সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন স্থানীয় হিলি প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্য বৃন্দ।  আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে তিনটায় নবাগত হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সাথে এই সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের শুরুতে হিলি প্রেসক্লাবের উপস্থিত সদস্য বৃন্দ নিজ পরিচয় ও কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পরিচয় প্রদান

উলিপুরে পুকুরের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ

উলিপুরে পুকুরের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পানিতে পড়ে মুনতাহা আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার উপজেলার দড়ি কিশোরপুর এলাকার বসুনিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের শহিদুর রহমানের মেয়ে মুনতাহা আক্তারকে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খুঁজে পাচ্ছিলেন না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে

টানা বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

টানা বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডাইনকিনী, হরতকীতলা, ৭ নম্বর ওয়ার্ড পল্লী বিদ্যুৎ এলাকা ও হরিণহাটি এলাকায় টানা প্রায় তিন ঘণ্টার বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার প্রধান সড়ক, অলিগলি এবং অসংখ্য বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, রাতভর ও ভোরের বৃষ্টির কারণে পানি দ্রুত জমে গিয়ে

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার এবং একজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১ লাখ ৩০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত