প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ১৮:১৪

কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সংলগ্ন বাহারছড়া ইউনিয়নে অজ্ঞাত এক ব্যক্তির বীভৎস খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া এলাকার হোছনী খালের একটি কালভার্টের নিচ থেকে ছয়টি বস্তায় ভরা মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
