প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১৯:৮

সারা দেশের মতো নওগাঁর ধামইরহাট উপজেলায় দিন দিন জ্বালানি তেলের চাপ বাড়ছে। তেল সংগ্রহের আশায় মোটরসাইকেল চালকদের আগের দিন মধ্যরাত থেকেই সড়কের ধারে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। অনেক চালক ৫ থেকে ৬ ঘণ্টা অপেক্ষার পর পেট্রোল পেয়ে স্বস্তি নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন।
