প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১৭:৫১

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন কলেজের শিক্ষকরা। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের কক্ষে তালাবদ্ধ করার এ ঘটনা ঘটে।
