প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১৫:৫৯

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৬টার দিকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
