প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ২১:৪৫

পটুয়াখালীর কুয়াকাটায় দীর্ঘদিন মাছের আকাল, নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে দিশেহারা জেলেদের মাঝে স্বস্তি ফিরিয়েছে এক ট্রলারে ধরা পড়া বিপুল পরিমাণ সামুদ্রিক কোরাল মাছ। শুক্রবার (৩ এপ্রিল) সকালে একটি মাছ ধরার ট্রলারে ধরা পড়া ৪০ পিস কোরাল মাছ মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন ট্রলারের মাঝি আঃ কাদের ও তার সঙ্গীরা।
