প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ২১:২৩

বরিশাল সিটি কর্পোরেশনের দীর্ঘদিনের ময়লা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকায় প্রায় ৩০ বছর ধরে সিটি কর্পোরেশনের সব ধরনের বর্জ্য ফেলার কারণে পরিবেশ ভয়াবহভাবে দূষিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।
