প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ১৭:৪৪

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা এবং নতুন ক্যাটাগরি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রোহিঙ্গারা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে নয়াপাড়া নিবন্ধিত ও আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে কয়েক শত রোহিঙ্গা নারী-পুরুষ এতে অংশ নেন।

