জাটকা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীতে ইলিশ আহরণে বিরত থাকা রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বেলা ১১ টার দিকে গোয়ালন্দ পৌরসভা চত্ত্বরে ৮০ জন নিবন্ধিত কার্ডধারী জেলের মধ্যে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ইউনিয়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফেরদৌস আলম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট প্রমুখ।