প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ১৬:৯

বরিশালের চরমোনাইতে বাৎসরিক মাহফিলের জন্য আসা যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে জোয়ারের সময় মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে আসা এমভি মানিক-৪ লঞ্চটি নদীর বালুর বস্তার উপর উঠে গিয়ে বিপদের মুখে পড়ে। আজ বুধবার দুপুরে ভাটা শুরু হলে পানি কমতে থাকায় লঞ্চটি একপর্যায়ে কাত হয়ে ডুবে যায়।
