মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬১৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১ আহত ৭

এইচ.এম.এ রাতুল
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৮:৫৯

শেয়ার করুনঃ
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১ আহত ৭

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের আউলিয়াপুর এলাকায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যাত্রীর, আহত হয়েছেন অন্তত সাতজন। মঙ্গলবার দুপুরে রেইনট্রি তলা এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা শ্রাবণী পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল চালক সড়কের পাশে ছিটকে পড়ে এবং অটোরিকশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অটোরিকশায় থাকা ছয় যাত্রীর মধ্যে হেমায়েত রাজা নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। তিনি ঢাকার মতিঝিল গুলবাগ এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় অটোরিকশা ও বাসের যাত্রীসহ অন্তত সাতজন আহত হন।

আরও

হিলিতে নেশার টাকার জন্য নবজাতকের ওপর মায়ের নির্মমতা!

হিলিতে নেশার টাকার জন্য নবজাতকের ওপর মায়ের নির্মমতা!
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয়। পরে বাংলাদেশ পুলিশ সদস্যরা এসে যান চলাচল স্বাভাবিক করেন।

বাকেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরিশাল-পটুয়াখালীসড়ক দুর্ঘটনা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বিএনপি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, আইনমাফিক বিচার নিশ্চিত: তথ্যমন্ত্রী

বিএনপি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, আইনমাফিক বিচার নিশ্চিত: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, আইসিইউ সংকটে উদ্বেগ

মৌলভীবাজারে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, আইসিইউ সংকটে উদ্বেগ

পাঁচবিবিতে প্রণোদনা সামগ্রী পেল গাভী মালিকরা

পাঁচবিবিতে প্রণোদনা সামগ্রী পেল গাভী মালিকরা

হিলিতে নেশার টাকার জন্য নবজাতকের ওপর মায়ের নির্মমতা!

হিলিতে নেশার টাকার জন্য নবজাতকের ওপর মায়ের নির্মমতা!

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

হিজলায় ’৯০-এর ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী, স্মৃতিতে ফিরে দেখা আন্দোলনের দিনগুলো

হিজলায় ’৯০-এর ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী, স্মৃতিতে ফিরে দেখা আন্দোলনের দিনগুলো

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, আইসিইউ সংকটে উদ্বেগ

মৌলভীবাজারে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, আইসিইউ সংকটে উদ্বেগ

মৌলভীবাজার জেলায় সংক্রামক রোগ হাম আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে জ্বর, সর্দি ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৮ জন রোগী। পরীক্ষায় তাদের মধ্যে ৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে হাসপাতালে শয্যা সংকট ও আইসিইউ সুবিধা না থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার

পাঁচবিবিতে প্রণোদনা সামগ্রী পেল গাভী মালিকরা

পাঁচবিবিতে প্রণোদনা সামগ্রী পেল গাভী মালিকরা

দেশের মানুষের গাভীর দুধের চাহিদা পূরণে জয়পুরহাটের পাঁচবিবিতে দুগ্ধ গাভী মালিকদের মাঝে বিভিন্ন প্রণোদনার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে  প্রাণিসম্পদ অফিস চত্বরে এসব উপকরণ সুবিধাভোগীদের মাঝে তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী ।   এসময় সেখানে উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ফয়সাল রাব্বি ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা

হিলিতে নেশার টাকার জন্য নবজাতকের ওপর মায়ের নির্মমতা!

হিলিতে নেশার টাকার জন্য নবজাতকের ওপর মায়ের নির্মমতা!

মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধন হিসেবে বিবেচিত হলেও দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর শহরে ঘটেছে তার সম্পূর্ণ বিপরীত এক হৃদয়বিদারক ঘটনা। নেশার টাকা জোগাড় করতে নিজের মাত্র ২৪ দিনের নবজাতক সন্তানকে পঙ্গু করার নৃশংস চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর ক্যাম্পপট্রি এলাকায়। অভিযোগ রয়েছে, শিশুটিকে ভবিষ্যতে ভিক্ষাবৃত্তিতে নামানোর উদ্দেশ্যে তার ডান

নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নোয়াখালীতে পৃথক দুই ঘটনায় গৃহবধূ হত্যা ও শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় দুই আসামিকে দণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানারা বেগম নামে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যার ঘটনায় তার স্বামী গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড

ঘোড়াঘাটে অবৈধ মজুদ রাখা ডিজেল উদ্ধার করেছে প্রশাসন

ঘোড়াঘাটে অবৈধ মজুদ রাখা ডিজেল উদ্ধার করেছে প্রশাসন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা এলাকায় অবৈধভাবে মজুদ করে রাখা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার আজাদমোড় এলাকায় অবস্থিত সালাম ভলকানাইজিং দোকানে যৌথ অভিযান পরিচালনা করে এই তেল উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘোড়াঘাট থানা পুলিশ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালে দোকানটি তল্লাশি করে অবৈধভাবে মজুদ