প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৮:১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৩০ মার্চ) বিকেলে টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
