প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১৬:৩৭

পিরোজপুরের কাউখালী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার ২৩নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রম চালু করা হয়।
