
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১৬:৩৩

ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের কাছে ফেরার উচ্ছ্বাস আর দীর্ঘ প্রতীক্ষার অবসান। কিন্তু এবারের পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সেই আনন্দযাত্রা অনেক পরিবারের জন্য পরিণত হয়েছে শোকের মিছিলে। সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের ঢলের সঙ্গে পাল্লা দিয়ে দেশজুড়ে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। একের পর এক মর্মান্তিক ঘটনায় উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে দেশের পরিবহন ব্যবস্থাপনায়।
