
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ২১:২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের অবহেলার কারণে রাতেও জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি বিধিমালা অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এ নিয়ম অমান্যের অভিযোগ উঠেছে।
