রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তবে ফেরিতে ওঠার সময় ঠিক কতজন যাত্রী বাসে ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ফায়ার সার্ভিস। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে।