
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১৮:৫২

ঈদের ছুটি শেষে রাজধানীসহ বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। তবে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে এবার ভিন্ন চিত্র দেখা গেছে। পর্যাপ্ত ফেরি ও লঞ্চ চলাচলের কারণে যাত্রীদের কোনো ভোগান্তি ছাড়াই নদী পারাপার নিশ্চিত হচ্ছে।

