প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১৭:৫৯

বরিশাল সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবস পালন করেছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি নিজ কন্যাকে সঙ্গে নিয়ে রিকশায় করে নগর ভবনে পৌঁছান, যা উপস্থিতদের মধ্যে কৌতূহল ও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
