
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১৪:৪৪

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে স্থানীয় কয়েকটি পরিবার। শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের এই জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী নামে এক ব্যক্তি। এতে এলাকার শতাধিক নারী ও পুরুষ মুসল্লি অংশ নেন।
