
প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১৭:৪৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি জলাশয়ের ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
