বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাটে ঢাকা বরিশাল মহাসড়কে রোববার বিকেল ৪টার দিকে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং অন্তত পাঁচ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাভানা গ্রুপের অসুধ বহনকারী পিকাপ ভ্যান (ঢাকা মেট্রো ন-২১-৪৪৩৭) একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু ঘটে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা উদ্ধারকাজে নিয়োজিত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়েছে।