
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭

রাজবাড়ী সদরে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় পিতার জানাজায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মোঃ আলাউদ্দিন পাটোয়ারী (২৮)। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে তার পিতা শুকুর পাটোয়ারীর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্ত হয়ে উপস্থিত হন তিনি।
