প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৪

টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় মানব পাচারকারীদের কবল থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র্যাব। মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের একটি গুদামঘরে আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
