
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে ঘিরে মৌলভীবাজার জেলার চারটি আসনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে ইতোমধ্যে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
