প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দিনাজপুর-৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর) আসনে রাজনৈতিক উত্তাপ তীব্র হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে জামায়াত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের প্রভাব থাকলেও এবার বিএনপি দলীয় প্রতীক ধানের শীষকে জয়লাভ করাতে বড় চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করছে।
